আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মেক্সিকোর কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৮

জুলাই ৭, ২০১৭,৬:১০ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি নিহত হয়েছে। খবর বিবিসির।

আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারের সবচেয়ে সুরক্ষিত অংশে বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই সংঘর্ষ শুরু হয়।

ছুরি মেরে, পিটিয়ে এবং কয়েকজনকে শিরশ্ছেদ করে কয়েদিদের হত্যা করা হয়েছে। গুয়েরের রাজ্যের গভর্নর এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

গুয়েরের রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উৎপাদিত হয়।

গুয়েরের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

‘ওই এলাকার প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের সদস্যদের মধ্যে স্থায়ী শত্রুতার জেরে কারাবন্দি ওই দুই দলের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।’

লাস ক্রুসেস কারাগারের বাইরে পুলিশ ও সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। কারগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি দুই হাজার কারাবন্দী রয়েছে।

চলতি বছরের মধ্যে মেক্সিকোতে এটিই সর্বশেষ সংঘর্ষের ঘটনা। ১৯৯৭ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দুই হাজার ১৮৬ জনকে হত্যা করা হয়েছে।

সরকারের তথ্যানুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এক লাখ ৮৮ হাজার ৫৬৭ জন হত্যার শিকার হয়েছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain