আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

জরিমানা করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজদের

জুলাই ৭, ২০১৭,৬:০৫ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা : স্লো ওভার-রেটের কারণে জরিমানা করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজদের। গতকাল হাম্বানতোতায় অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করে তারা। এজন্য ম্যাচ রেফারি ক্রিস ব্রড অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ ও তার সতীর্থদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেন।

ম্যাথুজ তার দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন এজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ওয়ানডেতে আগামী ১২ মাসের মধ্যে যদি ম্যাথুজের অধিনায়কত্বে শ্রীলঙ্কার স্লো ওভার-রেটের ঘটনা ঘটে তাহলে ম্যাথুজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে।

সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হেরে গেলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। হাম্বানতোতায় সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৮ ও ১০ জুলাই।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain