আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

দেহব্যবসা চক্রকে ধরিয়ে দিল বাংলার পিঙ্কি

ডিসেম্বর ১১, ২০১৫,৩:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি২৪ ডট কম:ডেস্ক : অভাবের সংসার। পরিবারের স্বার্থে বয়স হওয়ার আগেই বড় হতে হবে তাকে। বুঝে নিয়েছিল পিঙ্কি। কিন্তু কাজের খোঁজে বেরিয়ে হারিয়ে যেতে হবে, দুঃস্বপ্নেও সে ভাবেনি।

বয়স ১৮ ছাড়ায়নি। নানা প্রতিবন্ধকতায় লেখাপড়াও বেশি দূর এগোয়নি। কিন্তু একটা কাজ খুব দরকার। ভাল কাজ মিলবে কি না সংশয় ছিল। কিন্তু বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি দিতে পারলে ভাল বেতনের সুযোগ রয়েছে বলে জানায় এক পরিচিতই। তার হাত ধরেই অবশেষে বাংলা ছেড়ে দিল্লি পাড়ি নাবালিকা পিঙ্কির।

রাজধানী শহরে পৌঁছনোর পর আর পিঙ্কির খোঁজ মেলেনি। বেমালুম উধাও হয়ে যায় মেয়েটা। পরিবার বহু চেষ্টা করেও পিঙ্কির হদিশ পায়নি।

আর পিঙ্কি? সে দিল্লি পৌঁছে বুঝতে পেরেছিল কত বড় ফাঁদে আটকা পড়েছে তার জীবন। পূর্ব দিল্লির লক্ষ্মীনগরে একটি বাড়িতে প্রথমে পিঙ্কির থাকার ব্যবস্থা হয়। আস্তানায় পৌঁছেও শুরুতে কিছুই বুঝতে পারেনি সেই নাবালিকা। যে চাকরি দেয়ার স্বপ্ন বুনে দিল্লি নিয়ে গিয়েছিল, প্রথম ধাক্কাটা সেই দিল। হিতাকাক্সক্ষীর খোলসটা খসিয়ে পিঙ্কিকে ধর্ষণ করল সে। তারপর পিঙ্কিকে জানিয়ে দেয়া হল, বাড়ি থেকে ব্যাগে ভরে যে সব জামাকাপড় সে নিয়ে এসেছে, তার আর কোনও প্রয়োজন নেই। চারটে ছোট ছোট পোশাক, হাই হিলের চপ্পল আর সস্তার কসমেটিকস ছুড়ে দিয়ে লোকটা সে দিন বলেছিল, তৈরি হয়ে নিতে। এতক্ষণে পিঙ্কি বুঝতে পেরেছিল, বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে নিয়ে এসে দেহ ব্যবসায় নামিয়ে দেয়া হয়েছে। কিন্তু, বাংলা ছেড়ে প্রথমবার বাইরে বেরনো নাবালিকা কিছুই চেনে না দিল্লির। অসহায় আর্তনাদ করেও তাই জাল কাটতে পারেনি।

এরপর থেকে রোজ ১৫-২০ জন করে খদ্দের ঢুকত পিঙ্কির ঘরে। কোনও দিন খদ্দেরের চাপ একটু কম থাকলে পিঙ্কির বিছানার দখল নিত মধুচক্রের পাণ্ডারা।

ভিতরে ভিতরে পালানোর ছক কষতে শুরু করে পিঙ্কি। যেভাবে দিল্লি পৌঁছনোর আগে তাকে কিছু বুঝতে দেয়া হয়নি, ঠিক সেই ভাবেই পিঙ্কিও গোপন রেখে ছিল পুরোটা। তার পর হঠাৎ এক দিন নিখোঁজ। এক অপরিচিতা সাহায্যে এগিয়ে আসেন। তাঁর মধ্যস্থতায় দিল্লি পুলিশে অভিযোগ জানায় পিঙ্কি। তৎপরতা দেখিয়েছে পুলিশও। বিন্দুমাত্র সময় নষ্ট না করে বুধবার করোলবাগ, লক্ষ্মীনগর-সহ বিভিন্ন এলাকায় এক সঙ্গে হানা দেয় দিল্লি পুলিশ। নারী পাচার চক্র এবং দেহ ব্যবসার বড়সড় নেটওয়ার্ক ফাঁস হয় পুলিশি অভিযানে।

মধুচক্রের এক চাঁই ইতিমধ্যেই ধৃত। বাকিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। পিঙ্কি পুলিশকে জানিয়েছে, তাকে মিথ্যা বলে দিল্লি আনা হয়েছিল। তার পর জোর করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হয়। শুধু লক্ষ্মীনগরের বাড়িটিতে নয়, বিভিন্ন সময়ে নানা হোটেলে নিয়ে গিয়ে তাকে ধনী ক্লায়েন্টদের হাতে তুলে দেয়া হত। এতেই শেষ নয়। পুলিশ জানতে পেরেছে, নারী পাচার চক্রের পা-ারা সুযোগ পেলেই তাকে ধর্ষণ করত।

পিঙ্কির বাড়ি ফেরার ব্যবস্থা করছে পুলিশ। তবে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য মেয়েদেরও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। মধুচক্রের ফাঁদ কেটে নাবালিকা বাঙালি মেয়েটার মরিয়া দৌড় হয়তো আলোয় ফেরাতে চলেছে অজান্তেই ফাঁদে পড়া আরও অনেক পিঙ্কিকে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain