আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় বর্তমান পরিস্তিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় পৌরমেয়র

জুলাই ৭, ২০১৭,৫:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন
চৌধুরী বলেছেন,রাঙ্গামাটিতে  পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটি পৌরসভা এলাকায়
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।এখন সবচেয়ে বেশি প্রয়োজন আবারো সুন্দর
রাঙ্গামাটি গড়ে তোলা।এ লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে  রাস্তাঘাট নির্মাণ,
বিশুদ্ধ পানি সরবরাহ,বনায়ন,অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনার
উদ্যোগ নেয়া হবে।রাঙ্গামাটি পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট পাহাড়ের পাদদেশে
অবস্থিত। যেসব রাস্তাঘাট ভেঙ্গে গেছে তা নির্মানের জন্য বিশেষজ্ঞদের
পরামর্শ নিয়ে মজবুত রাস্তাঘাট নির্মাণ করা হবে। পাহাড় ধসে জেলা প্রশাসনের
সাথে সমন্বয় রেখে রাঙ্গামাটি পৌরসভা সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন,পৌরসভার পক্ষ থেকে পাহাড় ধসের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত
হয়েছে তাদের পুনর্বাসনের জন্য পৌরসভা কাজ করে যাচ্ছে। বুধবার রাঙ্গামাটি
পৌরসভায় পাহাড় ধসের ঘটনায় বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে
সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো
বলেন,এখন আমাদের মূল কাজই হলো এই দূর্যোগকে আমরা কীভাবে সামাল দিতে পারি।
পাহাড় ধসের ঘটনার পর থেকে পৌর পরিষদ ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের জন্য রাত
দিন কাজ করে যাচ্ছে। এসময় কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, পাহাড় ধসে
ক্ষতিগ্রস্ত প্রায় ৯৫০ পরিবারকে ৩০কেজি করে চাল দিয়েছি। এছাড়া ভিজিএফের
আওতায় প্রায় সাড়ে নয় হাজার কার্ডের মাধ্যমে আমরা চাল বিতরণ করেছি। পাহাড়
ধসের ঘটনায় পৌরসভার পক্ষ থেকে পৌর পরিষদ দুইটি কমটির মাধ্যমে আমরা আমাদের
কার্যক্রম পরিচালনা করছি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ পর্নবাসনের
জন্য পৌরসভা কাজ করে যাচ্ছে। পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় আন্যান্যর
মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র জামাল উদ্দিন,
দৈনিক গিরিদর্পন সম্পাদক সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, দৈনিক রাঙ্গামাটি
সম্পাদক সাংবাদিক আনোয়ার আল হক প্রমুখ।  সভার শুরুতে পাহাড় ধসের ঘটনায়
নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain