আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

অতীতের চেয়ে চড়া মূল্য দিতে হবে ভারতকে: চীন

জুলাই ৬, ২০১৭,৫:২০ অপরাহ্ণ

 
Spread the love

আর্ন্তজাতিক ডেস্ক : চীনের সামরিক শক্তি সম্পর্কে ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

দেশটির রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমসের এক নিবন্ধে এ আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার দৈনিকটির ওয়েবসাইটে প্রকাশিত ইয়াং শেং’র লেখা ‘ইন্ডিয়া আর্জড টু ড্রপ ডিলিয়্যুশন অব মিলিটারি’ শীর্ষক নিবন্ধে এ আহ্বান জানানো হয়।

নিবন্ধের উপ শিরোনামে বলা হয়েছে, ১৯৬২ সালের চেয়েও ব্যাপকতর হবে চীনের বিজয়। নিবন্ধে বলা হয়, অবৈধভাবে চীনের এলাকায় ঢুকে পড়া সেনাদের অবিলম্বে সরিয়ে নেয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বিরাজমান সামরিক সঙ্কট নিরসনের লক্ষ্যে এ আহ্বান জানানো হয়।

পাশাপাশি বিশেষজ্ঞদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়েছে, সামরিক সক্ষমতার ব্যাপারে অতিমাত্রায় আস্থাবান না হওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, ভারতের সামরিক সক্ষমতায় ভীত হয়ে চীন সার্বভৌমত্বের বিষয়ে আপস করবে তাও না ভাবতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে গণচীন।

বিশ্লেষকদের বরাত দিয়ে নিবন্ধে বলা হয়েছে, ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সামরিক শক্তির দূরত্ব যা ছিল এখন তা আরো বেড়েছে। ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সীমান্তে প্রথম যুদ্ধ সংঘঠিত হয়েছিল। অবশ্য এরপর ১৯৬৭ এবং ১৯৮৭ সালে আরো দুই দফা যুদ্ধ হলেও তার কোনটাই ‘৬২ সালের যুদ্ধের মতো ব্যাপক ছিল না।

এবার ৬২ সালের চেয়েও ভয়াবহ যুদ্ধ হতে পারে বলে ইংগিত দিচ্ছে চীন। সেখানে ভারতকে চড়া মূল্য দিতে হবেও জানায় দেশটি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain