আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সুনির্দিষ্ট কোন তথ্য নেই: ওবায়দুল কাদের

জুলাই ৬, ২০১৭,৫:০৬ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন তথ্য-প্রমাণহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্প‌তিবার বিকেলে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এ‌লিভেটেড এক্সপ্রেসও‌য়ে প্রকল্পের ‘ইটাল থাই‌’ ও ‘সিনোহাইড্রো’ করপোরেশনের সঙ্গে যৌথ বৈঠক শেষে সাংবা‌দিকদের তিনি একথা বলেন।

এর আগে বুধবার নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে গুম এবং গোপন স্থানে আটকে রাখার অভিযোগ এনেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সাল থেকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অবৈধভাবে শত শত লোককে আটক করেছে, যাদের মধ্যে বিরোধী দলের বহু নেতাকর্মী রয়েছে। তাদের গোপন স্থানে আটকে রাখা হয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ সরকারের উচিত গুমের এই ব্যাপকতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।

‌এই প্র‌তিবেদন প্রকাশ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের এখনও সোয়া বছ‌র বা‌কি। এ সময়ে দেশে অনেক নাটক ও ষড়যন্ত্র হবে। কিন্তু এগুলো যেন দেশের বিরুদ্ধে না হয়। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না।

তিনি বলেন, তারা যে গুম-খুনের কথা বলেছে আমরা তথ্য, প্রমাণসহ নামগু‌লো দেখতে চাই।

সেতুমন্ত্রী বলেন, আগামী ৮ জুলাই দলীয় বৈঠক আছে এবং ৯ জুলাই সংসদ অ‌ধিবেশন। সেখানে আমরা এ বিষয়ে আলোচনা করবো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain