আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় কমিটির রাঙামাটি পরিদর্শন

জুলাই ৫, ২০১৭,১০:৪০ অপরাহ্ণ

 
Spread the love

রাঙামাটি প্রতিনিধি:  ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভূমিধস সংক্রান্ত জাতীয় কমিটির সদস্যরা। তারা মঙ্গলবার বিকালে শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা। এছাড়া কমিটির যুগ্ম আহবায়ক এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. অর্ধেন্দু শেখর রায়সহ অন্যান্য সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, উপজেলা চেয়ারম্যান, সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক, সামরিক,বেসামরিক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৩ জুনের পাহাড় ধসের ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ‘ভূমিধসের কারণ চিহ্নিতকরণ ও ভবিষ্যতে করণীয় নির্ধারণ’ সম্পর্কিত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত ১৪ সদস্যের কমিটির আহবায়ক মন্ত্রণালয়টির অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা। কমিটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ ওই পাঁচ জেলার জেলা প্রশাসক ও প্রেসক্লাবের সভাপতিদের সদস্য রাখা হয়েছে।
রাঙামাটিতে অনুষ্ঠিত সভায় উত্থাপিত প্রস্তাবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি এবং রাঙামাটি পুলিশ সুপারকে কো-অপট করে এ কমিটিতে সদস্য করা হয়েছে। সভায় ৫ জেলায় ভূমিধসের কারণ চিহ্নিত করে ভবিষ্যতে করণীয় নির্ধারণ নিয়ে দ্রুত সুপারিশ দিতে গুরুত্বারোপ করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain