জুন ২৯, ২০১৭,৫:৫১ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা নাজমুল হুদা বাচ্চু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দুইদিন আগে জ্বরে আক্রান্ত হলে নাজমুল হুদাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছু টেস্ট করানোর পর তার হার্টে সমস্যা ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
জীবদ্দশায় নাজমুল হুদা অনেক চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। শ্রাবণ মেঘের দিন, সূর্যদীঘল বাড়ি, চন্দ্রকথা, সারেং বউসহ অসংখ্য ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। এছাড়া হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তার সরব অংশগ্রহণ ছিল। দর্শকদের মন জয় করা এই অভিনয়শিল্পী জীবদ্দশায় পেয়েছেন অনেক পুরস্কার।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain