আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস

জুন ২৯, ২০১৭,৫:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিতে পাস হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে কণ্ঠভোটে পাস হয় এটি। এরপর আগামী ৯ জুলাই পর‌্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সকাল ১০টায় স্পিকারের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। গত ১ জুন সংসদে প্রস্তাবিত নতুন বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে সাংসদদের আলোচনা শেষে বিদ্যমান কর ও শুল্ক হারের পরিবর্তনের বিধান করে গতকাল বুধবার (২৮ জুন) অর্থবিল-২০১৭ সংশোধিত আকারে পাস করা হয়।

বিলে ২০১৭ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান সম্বলিত কর ও শুল্ক প্রস্তাবের জন্য কতিপয় আইন ও বিধানের সংশোধন করা হয়। এ ছাড়া বিলে ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর করারও বিধান করা হয়েছে। উত্থাপিত বিলের বিভিন্ন কর প্রস্তাবের ওপর কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।

প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছিল, তা বুধবার প্রধানমন্ত্রীর পরামর্শে কমানো হয়। এ ছাড়া ব্যাপক আলোচিত নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর পরামর্শে তা দুই  বছরের জন্য স্থগিত করা হয়।

গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain