জুন ২২, ২০১৭,৯:৫৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : পাপুয়া নিউ গিনিতে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জের চূড়া জয় করে শনিবার রাতে দেশে ফিরছেন মুসা ইব্রাহীম। টিকিট সংক্রন্ত জটিলতায় শুক্রবার দুপুরে রওয়ানা দিয়ে শনিবার রাতে দেশে ফেরার কথা তার। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইটে তিমিকা থেকে বালি হয়ে দেশে ফিরছেন। আর ভারতের অভিযাত্রীরা নিজ দেশে ফিরবেন। সার্টিফিকেট পরে ই-মেইল করে পাঠিয়ে দেওয়া হবে। এর আগে মঙ্গলবার বিকেলে তিনি বলেছিলেন, বৃহস্পতিবার রাতে দেশে ফিরছি। জটিলতা কেটে গেছে। ৯ হাজার ৩০০ ডলার দিয়ে হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ানের কাছ থেকে মুক্ত হয়েছি। অবৈধভাবে ছিনিয়ে নেওয়া পাসপোর্টও পাওয়া গেছে। মাউন্ট কার্সটেঞ্জের বেস ক্যাম্প থেকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের পর হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ান গৃহবন্দি করে মুসা ইব্রাহীম ও তার দুই ভারতীয় সহ-অভিযাত্রীকে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain