আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্য

জুন ১৬, ২০১৭,৪:২৬ অপরাহ্ণ

 
Spread the love

গোপালগঞ্জ প্রতিনিধি : শহরের থানাপাড়া এলাকায় শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই তন্ময় সাহা জানান। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেজের ছেলে নূর ইসলাম (৩০), আসাদ মুন্সির ছেলে জাহিদুর মুন্সি (১৮) ও সুমন। গোপালগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল আমিন শেখ বিপ্লব বলেন, সকাল ১০ টার দিকে থানাপাড়ার ব্যবসায়ী হায়দার মুন্সির নির্মাণাধীন বাড়ির বহুতল ভবনের আন্ডার গ্রাউন্ডের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন শ্রমিক। শ্রমিক গৌতম মজুমদার বলেন, ট্যাংকে নামার পর অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও তারা উঠে না আসায় অন্য সহকর্মীরা তাদের খোঁজ করতে নীচে নামেন। সেখানে তাদের অসুস্থ অবস্থায় দেখলেও ট্যাংকের ভেতরে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি জানে আলম বলছেন, “সেপটিক ট্যাংকে পানি জমে যে পরিমাণ কার্বন মনোক্সাইড তৈরি হয়েছিল সেই মাত্রাটি মানবদেহের জন্য অসহনীয়। যার ফলে ‘অক্সিজেন ফেল’ করে তাদের মৃত্যু হয়েছে।” তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই তিন শ্রমিকের মৃত্যু হয় বলে জানান তিনি। এসআই তন্ময় বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দুপুর ১২টা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পৌনে ২ টার দিকে তারা তিনটি লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain