আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আগাম টিকেট বিক্রির শেষ দিন ভিড় কম কমলাপুরে

জুন ১৬, ২০১৭,৪:১৪ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : শুক্রবার সকাল ৮টায় কাউন্টার খোলার পর যাত্রীরা ২৫ জুনের যাত্রার টিকেট কিনতে পেরেছেন অন্যদিনের চেয়ে সহজে। তবে তিস্তাসহ কয়েকটি ট্রেনের টিকেটের চাহিদা ছিল অন্যদিনের মতই। সকাল ১০টার দিকে কাউন্টারের সামনের ভিড় কমতে থাকে। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেনের টিকেট কাউন্টার প্রায় ফাঁকা হয়ে যায়। এবার রোজার ঈদে সরকারি ছুটি ২৫ থেকে ২৭ জুন। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২৬ জুন ঈদ হতে পারে। তার আগে ২৩ ও ২৪ জুন শুক্র-শনির সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় অনেকেই ওই দুই দিনের টিকেট কিনেছেন। ফলে ঈদের আগের দিনের, অর্থাৎ ২৫ জুনের টিকেটের চাহিদা ছিল তুলনামূলকভাবে কম।   সকালে দেওয়ানগঞ্জ ও কিশোরগঞ্জের ট্রেনের টিকেট কাউন্টারের সামনে কিছুটা ভিড় দেখা গেলেও পড়ে তা কমে আসে। দিনাজপুরের দ্রুতযান, একতা, নীল সাগর এক্সপ্রেসের টিকেট ছিল, তবে লোকজন ছিল কম। একই অবস্থা ছিল রংপুর এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেসের কাউন্টারের সামনেও। সকাল ১০টার দিকে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনের কাউন্টার প্রায় ফাঁকা হয়ে যায়। রাজশাহীর পদ্মা এক্সপ্রেসের টিকেট কেনার পর ব্যবসায়ী রানা ইসলাম বলেন, “ভিড় গতকালের চেয়ে কম। আজকে অনেক সহজে টিকেট পেয়েছি। বেশি ভোগান্তি পোহাতে হয়নি।” একই ট্রেনের টিকেট কিনতে আসা জুবায়ের কবির জানালেন, ২৪ জুনের টিকেটের জন্য বৃহস্পতিবারও কমলাপুরে এসেছিলেন তিনি। কিন্তু না পাওয়ায় শুক্রবার এসেছেন ২৫ তারিখের টিকেটের জন্য। “এসি টিকেট চেয়েছিলাম, পাইনি। তবে নন এসি পেয়েছি। যাক তাও তো বাড়ি যেতে পারব।” তবে কিশোরগঞ্জের কাউন্টারে ভিড় ছিল কিছুটা বেশি। এ কাউন্টারের সামনে নয়ন মিয়া নামের একজন জানালেন, তিনি কমলাপুরে এসে বসে আছেন আগের দিন থেকে। “কিশোরগঞ্জের টিকেটের চাহিদা বেশি। দীর্ঘক্ষণ অপেক্ষা কইরা টিকেট পাইলাম। খুব ভাল লাগতাসে।” ভিড়ের কারণে বৃহস্পতিবার টিকেট না কিনে ফিরে গিয়েছিলেন আবদুস সালাম। শুক্রবার সকালে এসে দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনের টিকেট কিনেছেন তিনি। “কাল ফিরে গেছিলাম। আজকেও তিস্তার টিকেট পাই নাই। তবে স্পেশালের টিকেট পাইছি।” শুক্রবার চট্টগ্রাম রুটের ট্রেনের টিকেটের জন্য অন্যদিনের চেয়ে বেশি ভিড় দেখা গেছে কাউন্টারের সামনে। সোনারবাংলার টিকেট কেনার পর মো. তসলিম উদ্দিন নামের একজন বললেন, “ফ্যামিলি নিয়ে বাসে যাওয়া খুব ঝামেলার। এজন্য ট্রেনই ভালো। আর সোনারবাংলা ট্রেন নতুন, আরামদায়ক।” কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন “গত দুই দিন বেশি ভিড় ছিল। আজকে ২৫ তারিখের টিকেট দেওয়া হচ্ছে, এ কারণে ভিড় একটু কম।” ২৬ তারিখের বদলে ২৭ তারিখে ঈদ হলে সেদিনও ট্রেন সেবা থাকবে বলে স্টেশন ম্যানেজার জানান। “পুরো বিষয়টাই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। যদি ২৬ তারিখ ঈদ না হয় সেক্ষেত্রে আমাদের নিয়মিত ট্রেনগুলো কমলাপুর ছেড়ে যাবে। সেদিন তাৎক্ষণিক টিকেট বিক্রির ব্যবস্থা করা হবে।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain