আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রোহিঙ্গা ইস্যুতে অবহেলায় সরানো হচ্ছে জাতিসংঘ কর্মকর্তাকে

জুন ১৩, ২০১৭,৫:০৪ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক :  রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের ইস্যুতে অবহেলার দায়ে সরিয়ে নেওয়া হচ্ছে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাকে।
কূটনৈতিক ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিয়ানমারে মানবাধিকারকে অগ্রাধিকার দিতে ব্যর্থতার দায়ে রেনেটা লক-ডেসালিয়েনকে দায়িত্বরত পদ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য তাকে সরানোর কারণ হিসেবে সুনির্দিষ্টভাবে রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় ব্যর্থতার কথা বলা হচ্ছে।
জাতিসংঘের মুখপাত্রও লক-ডেসালিয়েনকে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে তাকে।
গত বছর যখন মিয়ানমারের সেনাবাহিনীর হাতে শত শত রোহিঙ্গা মুসলিম ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছিল, তখন রহস্যজনকভাবে নীবর ছিলেন দেশটিতে দায়িত্ব পালনকারী জাতিসংঘ কর্মকর্তারা।
কানাডিয়ান নাগরিক লক ডেসালিয়েন ও তার মুখপাত্র তথ্য দেওয়ার মতো ছোটখাটো অনুরোধও প্রত্যাখ্যান করতেন। একবার তিনি সংঘর্ষ এলাকা পরিদর্শন করেন কিন্তু ফেরার পর এক সংবাদ সম্মেলনে তার কথা রেকর্ড বা ধারণ করার অনুমতি দেননি তিনি।
এমনও হয়েছে, মানবাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, কিন্তু অধিকার কর্মীদের সেখানে রাখা হয়নি। তখন লক-ডেসালিয়েন ও তার টিমের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। তখন ডেসালিয়েনের টিম থেকে দাবি করা হয়, তাদের কাজ উন্নয়ন প্রকল্পে মনোযোগ দেওয়া ও মিয়ানমার সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। তাদের কাজ সংখ্যালঘু, বিশেষ করে অত্যাচারিত রোহিঙ্গাদের নিয়ে নয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain