আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সড়কে দোকান বসিয়ে জনভোগান্তি নয়: মহিউদ্দিন

জুন ১১, ২০১৭,৩:২১ অপরাহ্ণ

 
Spread the love

ছয় দফা দিবস উপলক্ষে দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে আয়োজিত নগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি হকারদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ব্যাপারে পুলিশ কমিশনার ও প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে আমি তার সাথে একমত।

“আমি চাই কারো রুটি-রুজি বন্ধ না হোক। তাদেরকে (হকার) নিয়ম-নীতির আওতায় আসতে হবে। রাস্তার উপর দোকান-পাট বসিয়ে জনভোগান্তি বাড়ানো যাবে না।”

এরআগে ৩১ মে হকার নেতাদের সঙ্গে এক বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, হকার উচ্ছেদ করা হবে না, তবে একটি নিয়মের মধ্যে আসবে সবাই। সেটা হল- বিকাল ৫টা থেকে রাত ১১টা বা ১২টা পর্যন্ত নির্দিষ্ট স্থানে হকাররা বিকিকিনি করবে।

১ জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলেও জানান মেয়র নাছির।

ছয় দফা দিবসের প্রেক্ষাট সম্পর্কে মহিউদ্দিন চৌধুরী বলেন, ঐতিহাসিক ছয় দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৭ জুন স্বাধীনতার বীজ বপন করেছিলেন।

“জাতির জনক জানতেন বৈষম্য ও জাতিগত নিপীড়ন বন্ধ এবং শোষণ মুক্তির জন্য আমাদের রাজনৈতিক লড়াইয়ে নামতে হবে। এই লড়াইয়ে মুক্তির সনদ ছয় দফা।”

মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু যখন ছয় দফা ঘোষণা করেন তখন দলের অনেক শীর্ষ নেতা তার পাশে ছিলেন না। তখন বঙ্গবন্ধুর অন্যতম ভরসা ছিলেন চট্টগ্রামের জহুর-আজিজ-মানিক (জহুর আহমদ চৌধুরী, এম এ আজিজ ও মানিক চৌধুরী)।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain