আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ছয় মাস পর ফিরেছেন লক্ষ্মীপুরের আরেক যুবক

জুন ১১, ২০১৭,৩:০৮ অপরাহ্ণ

 
Spread the love

রকি বলছেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় শহরের বাগবাড়ি এলাকায় ফেলে যাওয়া হয়। পরে স্থানীয় এক রিকশাওলা তাকে দেখে বাড়িতে পৌঁছে দেন।

রাকিবুল হাসান রকি স্থানীয় একটি মোটরগাড়ির দোকানের মার্কেটিং ম্যানেজার ছিলেন। ব্যাডমিন্টন খেলায় লক্ষ্মীপুর জেলার তিনবারের চ্যাম্পিয়ান তিনি।

এ নিয়ে গত ১১ দিনে মোট দুইজন ‘অপহৃত’ ব্যক্তি লক্ষ্মীপুর শহরে তাদের পরিবারের কাছে ফিরে এলেন।

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সাত মাস আগে ‘তুলে নেওয়া’ চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদ গত ১ জুন লক্ষ্মীপুরে তার বাসায় ফিরে আসেন। তবে কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তা এখনও স্পষ্ট হয়নি।

রকির পরিবার জানায়, গতবছর ৬ ডিসেম্বর রাত ১০টার দিকে শহরের পুরাতন আদালত রোডে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে কয়েকজন লোক একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যায় তাকে।

বিভিন্ন স্থানে খোঁজ করে ছেলের সন্ধান না পেয়ে পরদিন লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন রকির বাবা তোফয়েল আহমেদ। রোববার ভোরে রকি বাড়ি ফিরে এলে তার ফুফু ও বাবা কান্নায় ভেঙে পড়েন।

রকি সাংবাদিকদের বলেন, কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তা তিনি বুঝতে পারেননি। বেশিরভাগ সময় তাকে একটি ঘরে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হত। হাতকড়া খোলা হত কেবল খাওয়া বা টয়লেটে যাওয়ার সময়।

কেউ কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেনি বা কোনো ধরনের নির্যাতনও করা হয়নি বলে ২৮ বছর বয়সী এই তরুণের ভাষ্য।

রকি নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার কন্যা সন্তানের জন্ম হয়। রোববার সকালে বাসায় গেলে মেয়েকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় তাকে।

রাকিবুল হাসান রকির ফিরে আসার বিষয়ে প্রশ্ন করা হলে সদর থানার ওসি লোকমান হোসেন  বলেন, “আমরা খবর পেয়েছি, সে ফিরে এসেছে। আমাদের লোক সেখানে গেছে। সে কোথায় ছিল, কী ঘটেছিল, তার সঙ্গে কথা বললে সেসব জানা যাবে।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain