নভেম্বর ৩০, ২০১৫,১২:৫০ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে শাহনাজ (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামীর নাম মফিজুর রহমান মিন্টু।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে উত্তর-পশ্চিম যাত্রাবাড়ীর ১৩/সি নম্বরের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ওই বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় নিহতের মরদেহ করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, ১০ থেকে ১২ দিন আগে দেবরের সঙ্গে পালিয়ে আসেন শাহনাজ। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। কে বা কারা তাকে খুন করেছেন তা জানতে তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে বলে তিনি জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain