আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঈদকে সামনে রেখে যোগ হচ্ছে বিশেষ ট্রেন ও বগি

জুন ৮, ২০১৭,৪:০১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বিশেষ প্রতিবেদক: ঈদে ঘরে ফেরা মানুষের জন্য বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। ট্রেনে ঈদের আগের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বাসের টিকিট আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে।
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সময় নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কর্মকর্তারা জানিয়েছেন, ওই দিন ১২ জুন টিকিট বিক্রির বিষয়টি জানিয়ে দেয়া হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, ১২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

অন্যদিকে লোকবল স্বল্পতা থাকলেও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ঈদের চেয়েও বেশি যাত্রীবাহী কোচ, স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যে কোনো দুর্যোগ প্রতিরোধে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত যাত্রী পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে এবারো ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হচ্ছে। দুই মাস আগে থেকেই ১৭৬টি বগি মেরামত করা হচ্ছে। বিভিন্ন রুটে ১৬টি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। গত বছর রেলওয়ের বহরে নতুন বগি সংযুক্ত ও ট্রেন উদ্বোধন হওয়ায় প্রায় ২০ হাজার সিট বেড়েছে।

গত ঈদগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি অতিরিক্ত যাত্রীবহন, যাত্রীসেবা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল হাই জানান, ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এর আগে যে কোনো ঈদের চেয়ে এবারই সবচেয়ে বেশি যাত্রীবহন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তা চলমান থাকবে। দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক লাইন পরিদর্শন, গুরুত্বপূর্ণ ব্রিজ ও স্থানগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করবেন। নতুন ট্রেন ও বগি সংযুক্ত হওয়ায় আসন সংখ্যা বেড়েছে। একই সঙ্গে ঈদ উপলক্ষে অতিরিক্ত ৮৬টি বগি সংযুক্ত করা হচ্ছে।

ঈদ উপলক্ষে আজ রেল ভবনে রেলপথমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে বসছেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তারা এমনটা জানিয়ে রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান জানান, গত কয়েক বছরে রেলওয়েতে ২৭০টি যাত্রীবাহী বগি সংযুক্ত হয়েছে। একই সঙ্গে ২৮ জোড়া ট্রেন উদ্বোধন করা হয়েছে। গত ঈদের চেয়ে এবারের ঈদে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী বেশি বহন করা যাবে।

তিনি বলেন, উভয় অঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো নতুন বগিতে সাজায় ঈদ যাত্রীদের ভ্রমণও আরামদায়ক হবে। এবার ৮ জোড়া অর্থাৎ ১৬টি বিশেষ ‘ঈদ স্পেশাল’ ট্রেন চালানো হবে। পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ জানান, ঈদ উপলক্ষে প্রায় ৯০টিরও বেশি যাত্রীবাহী বগি দ্রুততার সঙ্গে মেরামত করা হচ্ছে। পশ্চিমাঞ্চলে মোট ১৭০টি ব্রডগেজ নতুন বগি চলাচল করছে। এসব বগিতে পূর্বের বগির চেয়ে প্রায় ১১ হাজার সিট বেশি আছে। পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহান জানান, ঈদে অতিরিক্ত যাত্রীবহনে আমরা প্রস্তুত হচ্ছি। পূর্বাঞ্চলে নতুন দুটি আন্তঃনগর ট্রেন গত বছর চালু হয়েছে। প্রতিটি ট্রেনেই নতুন বগির সংখ্যা বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষে আগের যে কোনো ঈদের চেয়ে যাত্রীবহন বেশি করতে রেলপথ মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে। চট্টগ্রাম পাহাড়তলী রেলওয়ে কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঈদ উপলক্ষে ৮৬টি অতিরিক্ত যাত্রীবাহী বগি মেরামত করা হচ্ছে। এসব বগি নির্ধারিত সময়ের মধ্যে মেরামত সম্পূর্ণ হবে। এছাড়া এ অঞ্চলে নতুন বগি ও ট্রেন দেয়ায় ৫ হাজার সিট বাড়ল। ঈদ যাত্রায় এর সুফল পাবেন যাত্রীরা। তিনি বলেন, পূর্বাঞ্চলে চলাচলকারী প্রতিটি ট্রেনেই অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্ত্তী জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে কমলাপুর স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। গত ঈদে প্রতিদিন শুধু কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১ লাখ ২০ হাজার যাত্রী রাজধানী ছেড়েছে। এবার এ সংখ্যা দাঁড়াবে ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজারে।
এছাড়া ইতিমধ্যে অনেকে বাসের অগ্রিম টিকিটের জন্য বাসের কাউন্টারগুলোতে অনুরোধ করে রেখেছেন। এর মধ্যে ২২ ও ২৩ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ২২ ও ২৩ জুন বাড়ি ফেরার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হচ্ছে। ২৭ জুন ঈদ হলে আগের দিন সোমবার থেকে ঈদের ছুটি শুরু হবে।

বাস মালিক সমিতি ও ট্রেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৭ জুন ঈদ হলে সবচেয়ে বেশি চাপ থাকবে ২২ ও ২৩ তারিখের টিকিটের। ২২ জুন বৃহস্পতিবার। ওই দিন সরকারি চাকরিজীবীসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীরা শেষ কর্মদিবস ধরে অফিস শেষে ঢাকা ছাড়বেন। যারা এই দিনের টিকিট পাবেন না, তারা পরদিন অর্থাৎ শুক্রবার ঢাকা ছাড়বেন। এ ক্ষেত্রে কম চাপ থাকবে ২৪ থেকে ২৬ জুন।
এ বিষয়ে জানতে চাইলে এসআর ট্রাভেলসের সহকারী মহাব্যবস্থাপক প্লাবন রহমান বলেন, আমাদের কাছে নিয়মিত যাত্রীরা ২২ ও ২৩ জুনের টিকিটের জন্য বলে রেখেছেন। এই দুই দিনেই সবচেয়ে বেশি লোক ঢাকা ছাড়বে বলে মনে হচ্ছে। তবে টিকিট নির্ধারিত দিনে নিয়ম অনুযায়ী দেয়া হবে।

অনলাইনে বাসের টিকিট: অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান সহজ ডটকম ৪৩টিরও বেশি বাস কোম্পানির টিকিট অনলাইনে বিক্রি করবে। মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে তাদের টিকিট মিলবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain