আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মামলা -হামলা করে সাংবাদিকদের আন্দোলন বন্ধ করা যাবে না: রুহুল আমিন গাজী

নভেম্বর ৩০, ২০১৫,১২:২৪ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ঢাকা: বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তররে সাংবাদিকরা। একইসঙ্গে সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ারও দাবি জানান তারা।

আজ রোরবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের একাংশ এ মানববন্ধন ওসমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজী।

রুহুল আমিন গাজী বলেন, জাতীয় প্রেসক্লাবের ভেতরে সাংবাদিক নেতা আব্দুস শহীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভাড়া করে এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল আমিন গাজী।

তিনি আরো বলেন, হামলা চালিয়ে ও মামলা করে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না। জাতীয় প্রেসক্লাবে এখন অস্ত্রধারীরা যাতায়াত করে। এসব অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে তিনি আ্বইন শৃঙ্খলা বহিনীর প্রতি অনুরোধ জানান।

ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, স্বাধীনতা পরবর্তী ৪৪ বছরেও প্রেসক্লাব প্রাঙ্গনে কোন সাংবাদিকদের ওপর হামলা করা হয়নি। কিন্তু আজ সরকারের কিছু দালাল ও সন্ত্রসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, এই সরকারই শেষ সরকার নয়। সাংবাদিকদের ওপর প্রতিটা হামলার পাল্টা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে। আজ অনেকগুলো গনমাধ্যমকে বন্ধ করে রাখা হয়েছে। তাই সরকারকে বলবো বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কামরুজ্জামান কাজল ও এম শরীফুল ইসলাম ভূইয়া প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain