আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিএনপির ইফতারে হাসিনাকে খালেদার দাওয়াত

মে ৩১, ২০১৭,১০:১৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : রাজনীতিবিদদের সম্মানে দেয়া বিএনপির ইফতারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরকে দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বেলা পৌনে ১১ টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই আমন্ত্রণপত্র দিতে যায়। ক্ষশতাসীন দলের পক্ষ থেকে দলের সাবেক সহ-সম্পাদক সেকান্দার আলী এটি গ্রহণ করেন।

বিএনপির প্রতিদিণি দলের মধ্যে ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও কাউন্সিলর রবিকুল ইসলাম রাসেল। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ বিএনপির ইফতারে যোগ দেবেন কি না তা নিশ্চিত করতে পারেননি বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা।

জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সহ- দপ্তর তাইফুল ইসলাম টিপু ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা আমন্ত্রণপত্র দেওয়ার পর আওয়ামী লীগ নেতা সেকান্দার আলী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষে কাছে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেয়ার কথা বলেছেন।’

প্রতি বছর রোজায় রাজনীতিবিদদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। আগামী ৫ জুন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এবারের ইফতারের আয়োজন করা হয়েছে।

প্রায় প্রতি বছর ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও আমন্ত্রণ জানায় বিএনপি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আমন্ত্রণ রক্ষা করা হয়েছে সেই উদাহরণ নেই।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain