আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘আল্লাহ মেহেরবান’ ইউটিউব থেকে সরাতে আইনি নোটিশ

মে ২৮, ২০১৭,৩:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : ভারতের জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশারের পক্ষে তিনি এ আইনি নোটিশ পাঠিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে গানটি সরিয়ে নিতে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। যৌথ প্রযোজনায় ‘বস ২’ সিনেমা গানটি গাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, তিন দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি ইউটিউব থেকে রিমুভ করতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে। অন্যথায় জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আইজিপি ও সেন্সরবোর্ডের চেয়ারম্যান এবং জাজ মাল্টিমিডিয়ার পরিচালক বরাবর নোটিশটি পাঠান হয়েছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান  জানান, গানটিতে আল্লাহর নামে মদ পান ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শনী করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  অতিদ্রুত ইউটিউব থেকে গানটি রিমুভ (অপসারণ)করতে বলা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের পরে শনিবার বিকেল চারটা পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার ৬০৫ বার দেখা হয়েছে। গানটিতে লাইকের তুলনায় ডিজলাইক জুটেছে বেশি। গানটিতে লাইক দিয়েছেন তিন হাজার ১০০ জন এবং ডিজলাইক দিয়েছেন সাত হাজার ২৩১ জন। শুধু তাই নয় সেখানে গানটিকে ঘিরে নেতিবাচক মন্তব্যর ঝড়ই বইছে বেশি। ‘আল্লাহ মেহেরবান’ গানের কথা লিখেছেন প্রাঞ্জল। গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও জোনিতা গান্ধী। আর গানটির কোরিওগ্রাফি করেছেন নির্মাতা বাবা যাদব নিজেই।

সিনেমায় জিৎ ও ফারিয়া ছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখ। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জিতের সুপারহিট সিনেমা ‘বস’ এর সিক্যুয়ালে নির্মিত হয়েছে সিনেমা ‘বস-২’। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

‘বস-২’ সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস লিমিটেড। সিনেমাটি আসছে ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain