আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পাকিস্তান সিরিজ নিয়ে কোনও আগ্রহ নেই বিসিবির

মে ২৮, ২০১৭,৩:৩১ অপরাহ্ণ

 
Spread the love

খেলাধুলা ডেস্ক : আগামী জুলাইয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু সম্প্রতি তারা এই সিরিজটি স্থগিত করে দেয়। তবে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পাকিস্তানকেও জোরাজুরি আনতে চায় না বিসিবি। বরং এই সময়ে খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার কথা ভাবছে বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি মনে করি এই সময়ে আমরা খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারি। আমাদের ছেলেরা এখন অনেক ম্যাচ খেলছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারা দেশে ফিরবে। এরপর অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসবে। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। নভেম্বর-ডিসেম্বরে রয়েছে বিপিএল’।

তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তান সিরিজ নিয়ে অতোটা আগ্রহী নই। কিন্তু এই সময়ে যদি আমাদের খেলার প্রয়োজন হয় তাহলে চার-পাঁচটি দেশ আমাদের সাথে খেলতে আগ্রহী। সিরিজ আয়োজন করা কঠিন হবে না। কিন্তু এই মুহূর্তে আমরা গ্যাপটি পূর্ণ করতে আগ্রহী নই’।

গত এপ্রিলে জানা গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসবে। এবং বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) অথবা অনূর্ধ্ব-১৯ দলকে সেখানে খেলতে পাঠাবে। তবে, এখন এ বিষয়টি নিয়েও ভাবছে না বিসিবি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা যখন তাদের সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তারপর থেকে তাদের সঙ্গে কথা বলিনি। আমাদের জাতীয় দলের পাকিস্তান সফর করার তো কোনও প্রশ্নই আসে না। আমাদের হাই

হা্ই পারফরম্যান্স অথবা অনূর্ধ্ব-১৯ দলের সেখানে যাওয়ার একটা কথা ছিল। কিন্তু আমরা যখন তাদের বাংলাদেশ সফর স্থগিত করার কথা শুনেছি তখন আর এ ব্যাপারে এগোয়নি। এখন এইচপি ইউনিটের সফরেরও কোনও প্রশ্ন আসে না’।

তিনি বলেছেন, ‘তারা অন্য কোথাও খেলতে যাবে। আমরা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে প্রোগ্রাম নিশ্চিত করেছি। আরও দুইটি দেশের সঙ্গে আমাদের কথা চলছে। কয়েক মাসের মধ্যে আমরা নির্দিষ্ট সূচি প্রকাশ করব। অনেক সিরিজই আমাদের দেশে অনুষ্ঠিত হবে’।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain