আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

মে ২৮, ২০১৭,২:৫৯ অপরাহ্ণ

 
Spread the love

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম ছরো মাতবর (৩৬)। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫জন।

রবিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছরো মাতবর লক্ষণদিয়া গ্রামের মৃত. স্বাধীন মাতবরের ছেলে।

স্থাণীয়রা জানান, রবিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা হাফিজুল মাতুব্বরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছরো মাতবরের (৩৬) মৃত্যু হয়।

হাফিজুলের পিতা হাজী তেহার উদ্দিন মাতুব্বরকে সম্প্রতি লাভলুর (বর্তমান চেয়াম্যান) লোকজন গুলি করে মেরে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এসময় অন্তত পাঁচটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।

নগরকান্দার  সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain