আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘খালেদাকে বিরোধী নেত্রী হিসেবেও মানা যায় না’-তথ্যমন্ত্রী

মে ২৪, ২০১৭,১১:১১ অপরাহ্ণ

 
Spread the love

নরসিংদী প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া একজন জঙ্গি নেত্রী। তিনি কখনো আগুন নেত্রী, কখনো বোম নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি জামায়াত-শিবির ও তেতুল হুজুরকে নিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তাকে যেমন ক্ষমতার আসনে বসানো যায় না, তেমনই তাকে বিরোধী দলীয় নেত্রী হিসেবেও মেনে নেয়া যায় না। নরসিংদীর পাঁচদোনায় বুধবার জাসদের (ইনু) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগের প্রবল বিরোধিতার মুখে পুলিশি নিরাপত্তায় এ সমাবেশ হয়।

ইনু বলেন, ‘তিনি ২০০৮ সালের নির্বাচনে হেরে গিয়ে জামায়াত-শিবির রাজাকার নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি এখনও জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে পারেননি। খালেদা জিয়া তার অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাননি, তওবা করেননি। তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করছেন। সকল ষড়যন্ত্র ব্যর্থ হবার পরও তিনি রাজাকারদের ছাড়তে পারেননি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যারা জোটে থেকে সরকারের বিরোধিতা করছে, তাদেরকে চোখবন্ধ করে জোট থেকে বের করে দিতে হবে। পাশাপাশি মহাজোটের শরিক দলসমূহের উপর পারস্পরিক আস্থা বৃদ্ধি করতে হবে।’

‘জাতীয় রাজনীতিতে মিউজিক্যাল চেয়ারের রাজনীতি বন্ধ করতে হবে। একবার মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আসবে, আরেকবার রাজাকার আলবদরদের সরকার ক্ষমতায় আসবে- এই খেলা বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কোন সরকার ব্যবস্থাকে মেনে নেয়া হবে না’ বলে সাফ জানিয়ে দেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘জামায়াত-শিবির রাজাকাররা এখনও ক্ষমতায় যাবার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য হুমকি ও বিপজ্জনক একজন নেত্রী। জঙ্গি সম্পৃক্ততা ত্যাগ না করলে তাকে ক্ষমতায় বসতে দেয়া হবে না।’

‘নিজামী-মুজাহিদদের ফাঁসি হলেও খালেদা জিয়া তার কৃতকর্মের জন্য তওবা করেননি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করে জঙ্গিবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে জোটকে আরো শক্তিশালী করতে হবে। খালেদা জিয়াকে রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখার শপথ নিতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন জাসদ’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও পলাশ উপজেলা জাসদের সভাপতি জায়েদুল কবির।

বক্তৃতা করেন- জাসদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শওকত রায়হান, নাট্য ব্যক্তিত্ব নাদের চৌধুরী, জাসদ ছাত্রলীগের সভাপতি সামসুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক এহসানুল হক শামীম, জাসদ নেতা জ্যোতিষী বিকাশ, হাবিবুর রহমান শওকত, জাসদ নেতা শফি উদ্দিন মোল্লা, শাহাদাৎ হোসেন মাসুম, মো. কামাল পাশা প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain