আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এদেশে ব্যবসা করার মত অনেক ক্ষেত্র রয়েছে: শ্রিংলা

মে ২৪, ২০১৭,১১:০৬ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের ব্যবসা করার মত অনেক ক্ষেত্রে রয়েছে বলে মনে করেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিন বলেন, ভারতীয় ব্যবসায়ীরা চাইলেই এখানে বিনিয়োগ করতে পারে। এত করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরও বেশি জোরদার হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক ব্যবসায়িক ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভায় শ্রিংলা এই কথা বলেন। তিনি বলেন, ‘এদেশে ব্যবসা করার মত অনেক ক্ষেত্র রয়েছে। যা আমাদের কাছেও অনেকখানি অজানা।’

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন কৌশলগত সম্পর্কের উর্ধ্বে উঠে গেছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা একটি টেকসই সম্পর্ক চাই। এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের জনগণই উপকৃত হবে।’

হর্ষবর্ধন বলেন, ‘বাংলাদেশে বর্তমানে অনেক ব্যবসায়িক ক্ষেত্র তৈরি হয়েছে। ভারত বাংলাদেশের পাশের দেশ হওয়ার সুবাদে এটি আমাদের জন্য অনেক সুসংবাদ। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে দুই সম্পর্ক আরও অনেক মজবুত হবে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। সেখানে ভারতের অনেক ব্যবসায়িক ক্ষেত্র দেখে এসেছেন। যেখানে বাংলাদেশের জনগণ সহজেই বিনিয়োগ করতে পারবে। আমরাও বাংলাদেশে এমন কিছু ক্ষেত্র পেয়েছি যা ভারতের জনগণের জন্য আশীর্বাদস্বরূপ।’

 

‘ভারতীয় ব্যবসায়ীরা সম্প্রতি চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর ঘুরে এসেছেন। তারা আমাদেরকে তাদের কথা জানিয়েছেন। সেখানেও এদেশের ব্যবসায়ীদের সাথে অংশীদারত্বের ভিত্তিতে ব্যবসা করতে পারবেন’-বলেন ভারতীয় হাইকমিশনার।

হর্ষবর্ষণ বলেন, এদেশের জনগণ যেন সহজেই ভারত ভ্রমণে যেতে পারে সেজন্য আমরা তিন থেকে ছয় মাসের জন্য ট্যুরিস্ট ভিসা দিচ্ছি। সেই সাথে আমরা এদেশ থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করছি।’

হাইকমিশনার বলেন, ‘সম্প্রতি খুলনার সাথে কলকাতার সরাসরি বাসের ব্যবস্থা করা হয়েছে। মাত্র চার ঘন্টায় খুলনা থেকে কলকাতায় যাওয়া যাচ্ছে। এত কম সময় লাগাটা বেশ কয়েকবছর আগেও অবিশাস্য ছিল। এর জন্য আমরা চাই ভারত ও বাংলাদেশ উভয়ই ব্যবসার জন্য দুই দেশ ভ্রমণ করুক।’

বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসায়ী ফোরামের সভাপতি হাফিজুর রহমান খান, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সদ্যবিদায়ী সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain