আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসির ৯০০ বাস

মে ২৪, ২০১৭,১১:০৩ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের বহন করতে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ৯০০ টি বাস নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিআরটিসির গাড়ির মধ্যে ৪৬৬টি বিভিন্ন জেলা-উপজেলায় যাতায়াত করবে। ৫০টি গাড়ি মহাখালী, গাবতলী, সায়দাবাদে স্ট্যান্ডবাই রাখা হবে।’

বুধবার রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে বিআরটিসির শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও গ্রাইচ্যুটির চেক বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি শ্রমিকদের মধ্যে ৬৪ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করেন। বাকি চেক ঈদের আগেই বিতরণ শেষ হবে বলেও জানান সড়ক মন্ত্রী।

ঈদের যাত্রীদের দুর্ভোগ লাঘবে নানামুখী কার‌্যক্রম নেয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘যাত্রীদের ভোগান্তি লাঘবে যা যা করণীয় আমরা করব। প্রশাসন, দুই সিটি করপোরেশন, হাইওয়ে পুলিশ, জেলা উপজেলা প্রশাসন ইতিমধ্যে সার্কুলার পাঠানো হয়েছে। রোজার মাসে কারও যেন কষ্ট না হয়, কাদের কী করণীয় সে বিষয়ে লক্ষ্য রেখে কাজ করে যেতে হবে। এবারের ঈদে যানজটপ্রবণ এলাকায় এবার আনসার সদস্যদের নিয়োগ করা হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইতিমধ্যে ইন্ডিয়ান হাইকমিশনকে বলা হয়েছে, আমাদের বিআরটিসিতে আগামী ডিসেম্বরের মধ্যেই ৬০০ বাস, ৫০০ ট্রাক এবং নষ্ট গাড়িগুলো মেরামতের জন্য ইকুইপমেন্ট আসা শুরু করবে। ইকুইপমেন্টগুলি আনা শুরু হলে পুরোনো গাড়িগুলো রিপ্লেস করা যাবে।’

বিআরটিসির যাত্রী সেবা মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির এসি বাসে এসি চলে না, বাসগুলিতে ফ্যান ঠিক নাই, মশামাছির বাসস্থান কি না, এই বিষয়গুলি সিরিয়াসলি নিতে হবে। সাংবাদিকদের নিয়ে বিভিন্ন স্পটে ভিজিট করব, ব্যতয় দেখলে এর জবাবদিহি করতে হবে।’

বিআরটিসিকে লাভবান করলে সংস্থাটির কর্মীদের রাজস্বখাতে অন্তর্ভুক্তির আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, বিআরটিসির জন্য সরকার দেবে, কিছুই পাবে না এটা কি উচিত? … আর যারা গাড়ি চালান, নিজের বাচ্চাকে যেমন যত্ন করেন, গাড়িও বাচ্চার মতোই কারণ এটা আপনাদের রুজির পথ। গাড়িকে সুন্দর রাখবেন, নষ্ট থাকলে কর্তৃপক্ষকে জানাবেন। এসময় এসি গাড়িতে এসি নাই, সিটে ছাল নাই, এসব গাড়ি রাস্তায় দেখতে চাই না।

এসময় বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain