আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সমবায় সমিতির দুর্নীতি বন্ধে আইন প্রণয়নের সুপারিশ

মে ২২, ২০১৭,১১:২৫ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সমবায় অধিদপ্তরে নিবন্ধিত বিভিন্ন সমবায় সমিতির দুর্নীতি বন্ধে সময়োপযোগী আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

 সংসদ ভবনে সোমবার কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, অ্যাডভোকেট মো. রহমত আলী এমপি এবং ফজলে হোসেন বাদশা এমপি সভায় অংশগ্রহণ করেন।

কমিটি রাজধানী ঢাকার সুয়ারেজ সিস্টেমকে শতকরা ২০ থেকে ১০০ ভাগে এ উন্নীত করার সুপারিশ করে। এছাড়া ঢাকায় বাড়ি তৈরির সময় সেপটিক ট্যাংকের সাথে সুয়ারেজ লাইনের সংযোগ না দেয়ার সুপারিশ করে।

কমিটি ঢাকা শহরের পানি দূষণ রোধকল্পে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওয়াসা, রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়পূর্বক আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে কার্যকরী ব্যবস্থার প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেয়।

স্থানীয় সরকার বিভাগ, সচিব পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain