আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

এদেশের একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালাম আমরা- শেখ শওকত হোসেন নিলু স্মরণ সভায় বক্তারা

মে ২১, ২০১৭,১১:২০ অপরাহ্ণ

 
Spread the love

চট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম :এনপিপি ও এনডিএফ-এর সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যন সদ্য প্রয়াত জাতীয় নেতা শেখ শওকত হোসেন নীলু স্মরণে আয়োজিত শোক সভায় বক্তারা বলেন-শেখ শওকত হোসেন নিলু আজন্ম দেশকে ভালবেসে গেছেন। ১৯৭৬ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে জেগে উঠা ফারাক্কা অভিমুখী লং মার্চে তৎসময়ের টগবগে তরুণ নিলু অগ্রণী ভূমিকা রাখেন। মৃত্যুর এক সপ্তাহে পূর্বে তিনি ফারাক্কা সমস্যা নিয়ে তার জীবনের শেষ লেখাটি লিখে গেছেন। অর্থাৎ আমৃত্যু তিনি দেশের মানুষের এ জীবন মরণ সমস্যাটি নিজের সমস্যা হিসেবে উপলব্ধি করেছিলেন। সত্যিই তিনি একজন দেশপ্রেমিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।

pic 2
গত২০মে বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন এনপিপির চট্টগ্রাম মহানগর সভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।শোক সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশানালিষ্ট ডেমক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)-এর আহ্বায়ক ও ন্যাশনালস পিপলস পার্টি (এনপিপি)‘র প্রেসিডিয়াম সদস্য শেখ সালাউদ্দিন সালু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনপিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাখারী, এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব এস.এম. জহিরুল হক, প্রেসিডিয়ামখ সদস্য যথাক্রমে মিসেস খালেকুজ্জামান খান দুদু, শেখ আবুল কালাম, হাজী এম.এ. কাইয়ুম, আনিসুর রহমান দেওয়ান ও ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক আক্কাস।
দলের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপির পরিচালনায় বক্তব্য রাখেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য যথাক্রমে এম.এ. কাইয়ুম, মিসেস খালেকুজ্জামান খান দুদু, আনিসুর রহমান দেওয়ান, এনপিপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য ড. আবিদা আক্তার কণা, তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, এনপিপির ভাইস চেয়ারম্যান ডা. আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স, এনপিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ আব্দুর রাজ্জাক ও ন্যাশনাল পিপলস্ যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর হোসেন, ইফতেখার শিবলী, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আমান উল্লাহ মাহফুজ, ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির চট্টগ্রাম মহাগর সভাপতি ফরিদ উদ্দিন ফরহাদ, এন.পিপি চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ শহীদুল ইসলাম ও মনিরুল ইসলাম, ডবলমুরিং থানা কমিটির সভাপতি হেলাল মির্জা প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুর মোহাম্মদ সিরাজী।উল্লখ্য যে, শেখ শওকত হোসেন নীলু, ৬ মে, ২০১৭, রাত ১০.৪০ মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৮ মে, ২০১৭ তিনটি জানাযা শেষে রাজধানী ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain