আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চিকুনগুনিয়া: ডিসিসির মশার ওষুধ দিনে তিনবার

মে ২১, ২০১৭,১০:৫০ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটির মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘আমরা যেখানে দিনে একবার মশার ওষুধ দিতাম, আজ রবিবার থেকে আমরা কমপক্ষে তিনবার ওষুধ দেব।’

রবিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচি উদ্বোধনকালে সাঈদ খোকন এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা আজকের মধ্যেই কীভাবে চিকুনগুনিয়া বন্ধ করা যায় তার একটি পরিকল্পনা নির্ধারণ করব। এরমধ্যে আমরা যে কাজটি করতে যাচ্ছি তা হলো আমরা আজ থেকে ক্র্যাশ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে তুলব।’

মেয়র বলেন, ‘বর্ষা মৌসুমে এডিস মশা দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির আঙ্গিনা, ভাঙা জায়গা কিংবা ছাদে কোথাও যদি পানি জমে থাকে সেই পানিতে এডিশ মশা জন্মায়। এ বিষয়ে আমরা জণগনকে আরও বেশি সচেতন করে তোলার চেষ্টা করছি।’

সাংবাদিকদের উদ্দেশ্য সাঈদ খোকন বলেন ‘আপনারা জনগণকে সচেতন করার জন্য বড় ভূমিকা পালন করতে পারেন। মানুষ যাতে তাদের আশেপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। পাশাপাশি এই রোগের কারণে মানুষ যাতে কোনো ভাবেই আতঙ্কিত না হয়, সে বিষয়ে প্রচারণা চালানোর অনুরোধ করছি। আজকে আমরা চিকিৎসকদের কর্মপরিকল্পনার মাধ্যমে এডিশ মশা নিয়ন্ত্রণ কার্যকর উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি।’

এসব নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে একটি সেমিনার আয়োজনের কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘এটি একটি জাতীয় পর্যায়ের সেমিনার হবে। এই সেমিনার থেকে যেসব সিদ্ধান্ত আসবে সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব। তা গণমাধ্যমেও প্রচারের ব্যবস্থা করা হবে।’

 

মেয়র খোকন বলেন, ‘চিকুনগুনিয়া একটি নতুন বিষয়। এটি এডিশ মশার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলে কার্যকর পরিকল্পনা গ্রহণ করব। চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

সাঈদ খোকন আরও বলেন, ‘এই পর্যন্ত সারাদেশে ১৫০ জন রোগীকে শনাক্ত করা গেছে। এই পর্যন্ত কোনো রোগীর চিকুনগুনিয়ার কারণে মৃত্যু ঘটেনি। সাতদিনের মধ্যে এই রোগ সেরে যাচ্ছে। জ্বর চলাকালীন সারা শরীরে এর ব্যথা হয়। প্যারাসিটামল খাওয়ার মাধ্যমে এই ব্যথা উপশম করার সুযোগ রয়েছে।’

মেয়র বলেন, ‘এই চিকুনগুনিয়াকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এই রোগের ব্যাপারে কীভাবে আরোগ্য লাভ করার ব্যাবস্থা্ করা যায় এই ব্যাপারে আমরা ডাক্তারদের সঙ্গে বিশদভাবে আলাপ করব।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain