আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নীতিমালা ও প্রয়োগ দূরত্ব কমাতে হবে: শেখ ফজলে ফাহিম

মে ১৮, ২০১৭,১:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: নীতিমালা ও তা প্রয়োগের যে দূরত্ব আছে সেগুলো কমিয়ে আনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)  নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম।

বুধবার ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শেখ ফজলে ফাহিম।

ফজলে ফাহিম বলেন, নীতিমালগুলো প্রয়োগের ক্ষেত্রে যে দূরত্ব আছে সেগুলো কমিয়ে আনতে হবে। যেমন ভ্যাট আইনের বিষয়টা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অমিল আছে। কিছু সমস্যা আছে সেই জায়াগাগুলো আমদের কমিয়ে আনতে হবে। এই নীতিমালাগুলো ভ্যাট আইনই বলেন, শিল্প নীতিতেই বলেন, অর্থনৈতিক যেখানেই বলেন। আমাদের এগুলোকে সমন্বয় করে এগোতে হবে।

আগামী বাজেটে বড় ধরনের পরিবর্তন আসবে না বলে মন্তব্য করে শেখ ফজলে ফাহিম বলেন, বাজেট ধারাবাহিকতা মেনটেইন করে আসছে সেখানে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। তবে বড় পরিবর্তন আসবে না। তবে বাজেটে খাদ্য নিরাপত্তার জন্য ইনভেস্টমেন্ট বাড়তে পারে।

ফাহিম বলেন, ২০০৬ সাল থেকে আমাদের প্রবৃদ্ধি ছয় সতাংশ হচ্ছে। ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর যে অর্থনৈতিক পরিকল্পনা আছে সেটার সুফল কিন্তু আমরা পাচ্ছি। যেমন পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে। গ্রামীণ অর্থনীতি অগ্রসর হচ্ছে, রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

এফবিসিসিআইয়ের নবনির্বাচিত এই জ্যেষ্ঠ সভাপতি বলেন,  আমাদের কিছু চ্যালেঞ্জ আছে অবকাঠামো উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ ও পানির। তারপরও আমরাদের প্রবৃদ্ধি হচ্ছে।

আমরা মনে করি নীতিমালা নিয়ে আমদের কাজ করা ‍উচিত। তা না হলে দেখা যাবে ফেডারেশন এক রকম চলছে, অথবা ফেডারেশনে অন্তর্ভুক্ত অন্য কোনো ব্যবসা সংগঠন এক ভাবে চলছে।

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বাড়ানো পরামর্শ দিয়ে এসএমই পলিসিগুলো ফেডারেশনকে সঙ্গে নিয়ে করার আহবান জানান ফাহিম। তিনি বলেন, আমাদের ক্ষুদ্র ব্যাবসায়ীদের আরও সহায়তা করতে হবে। তাদের পরামর্শ দাবিগুলো সরকারের কাছে পৌঁছাতে হবে।

শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। ফাহিম গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain