আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আন্তর্জাতিক আদালতে ভারতীয় ‘গুপ্তচর’ কুলভূষণের রায় আজ

মে ১৮, ২০১৭,১:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: জাতিসংঘের শীর্ষ আদালত গুপ্তচর বৃত্তির দায়ে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদবের ব্যাপারে আজ রায় ঘোষণা করবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পাকিস্তানকে বিরত রাখতে ভারতের জরুরি আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত এ রায় ঘোষণা করতে যাচ্ছে।

আন্তর্জাতিক আদালতে ভারতের দায়ের করা কুলভূষণের মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার জরুরি এ শুনানিতে ভারত ও পাকিস্তান দুই পক্ষই হাজির ছিল। এতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়।

পাকিস্তানের এক সেনা আদালত ‘গুপ্তচরবৃত্তি ও সন্দেহজনক কার্যকলাপের’ দায়ে গত মাসেই ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কূলভূষণ সুধির যাদবের মৃত্যুদণ্ড দেয়। তারপর ভারতের পক্ষ থেকে ১৬ বার পাকিস্তানকে অনুরোধ জানানো হয় যে, সে দেশে বন্দি কুলভূষণের সঙ্গে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসকে যোগাযোগ করতে দেওয়া হোক। এক্ষেত্রে দিল্লির অভিযোগ ১৬ বারই ইসলামাবাদ এ অনুরোধ প্রত্যাখান করে। এ ব্যাপারে ভারতের বক্তব্য হচ্ছে এটা দূতাবাস সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন সনদের পরিপন্থী। ভারত ওই অভিযোগ জানিয়ে গত ৮ মে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে। সোমবার ছিল ওই মামলার চুড়ান্ত শুনানি।

আদালত এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিয়েনা কনভেনশনের গুরুতর লংঘনের’ অভিযোগ এনে হেগের আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে। নয়াদিল্লির মতে, যাদবকে আটক করার পর দীর্ঘ সময় ভারত কিছু জানতে পারেনি। পাকিস্তান যাদবকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা এ ব্যাপারে ভারতকে ‘জানাতে ব্যর্থ হয়েছে’।

ফলে বুধবার হেগ ভিত্তিক ইউএন ট্রাইবুনালের এক বিবৃতিতে বলা হয়, ১৮ মে বৃহস্পতিবার কুলভূষণের ব্যাপারে ভারতের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে।

গত বছর বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যাদবকে গ্রেপ্তার করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাকিস্তান ভারতীয় নাগরিক কুলভূষণ সুধির যাদবকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, ‘যাদব ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন।’ তবে ভারত পাকিস্তানি কর্মকর্তাদের এ দাবি নাকচ করে জানান তিনি গুপ্তচর নন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain