মে ১৮, ২০১৭,১:৫৩ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সেলিম রেজা : ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ বিভিন্ন মামলার ৪০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে জেলার ছয় উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলা থেকে ১৩ জন, শৈলকুপা থেকে আটজন, হরিণাকুণ্ড থেকে তিনজন, কালীগঞ্জ থেকে ছয়জন, কোটচাঁদপুর থেকে তিনজন, মহেশপুর থেকে এক জামায়াত কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস নাশকতাসহ বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain