আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দেড়শো দেশের দুই লাখ কম্পিউটার আক্রান্ত: ইন্টারপোল

মে ১৫, ২০১৭,১:৫৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: বিশ্বজুড়ে গত শুক্রবার হ্যাকারদের চালানো সাইবার হামলায় দেড়শোটি দেশের দুই লাখ কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইউরোপের নিরাপত্তা সংস্থা ইউরোপোল। যদিও প্রাথমিকভাবে ৯৯টি দেশ আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল।

ব্রিটেনের আইটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপোলের প্রধান রব ওয়েইনরাইট বলেন, যে মাত্রায় এই সাইবার হামলা হয়েছে তা আগে কখনো ঘটেনি।

তিনি বলেন, বিশ্ব এক ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন এবং সোমবার অফিস-আদালত খোলার পর হামলার সংখ্যা আরো বাড়তে পারে।

যেসব দেশ সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে তার মধ্যে যুক্তরাজ্য ও রাশিয়া রয়েছে।

নিরাপত্তা বিশ্লেকরা বলছেন, আরো হামলা হতে পারে এবং সেগুলো হয়তো ঠেকানো সম্ভব হবে না।

ওয়েইনরাইট বলেন, হ্যাকাররা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্পোরেশনগুলোকে ম্যালওয়্যার দিয়ে টার্গেট করেছে।

আক্রান্ত কম্পিউটারে ব্যবহারকারীরা কোন ফাইল খুলতে পারছেন না এবং সেগুলো আটকে দিয়ে কমপিউটারের পর্দায় একটি বার্তার মাধ্যমে পণ হিসেবে অর্থ দাবি করা হচ্ছে।

ওয়েইনরাইট বলেন, এই র‌্যানসমওয়্যারটি নতুন ধরনের। কারণ এটা একটা ভাইরাসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। যার ফলে একটি কম্পিউটার সংক্রমিত হলে তা স্বয়ংক্রিয়ভাবে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ছে।

এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিটকয়েন একাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, হ্যাকাররা শতাধিক ক্ষেত্রে অর্থ আদায় করে নিয়েছে এবং তার পরিমাণ প্রায় ৩০ হাজার ডলার।

ওয়েইনরাইট বলেন, হামলার ব্যাপকতার সঙ্গে তুলনা করলে এই অর্থের পরিমাণ ‘অনেক কম’ বলতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain