আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘রেইনট্রি’র মালিককেও তলব

মে ১৫, ২০১৭,১:৪৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: অবৈধভাবে মদ রাখার অভিযোগে সম্প্রতি আলোচনায় আসা বনানীর দ্য রেইনট্রি হোটেলের মালিককে তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, আগামী ১৭ মে বেলা ১১টায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদপ্তরে হোটেল মালিককে হাজির হতে বলা হয়েছে।

সম্প্রতি দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠার পর হোটেলটি আলোচনায় আসে। গত ৬ মে বনানী থানায় করা মামলায় এক তরুণী অভিযোগ করেছেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ জন্মদিনের পার্টির কথা বলে তাদের ওই হোটেলে নিয়ে যায়। পরে হোটেলের একটি কক্ষে নিয়ে দুইজন তাদের ধর্ষণ করেন। মামলার অপর তিন আসামি সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও তার দেহরক্ষী আবুল কালাম আজাদ ধর্ষণে সহযোগিতা করেন।

মামলার পর দেশজুড়ে আলোচনার মধ্যে রবিবার সকালে ঘটনাস্থল রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে ১০ বোতল বিদেশি মদ এবং নথিপত্র জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে না পারালেও সেখানে মদ রাখা হয়েছিল বলে জানায় শুল্ক গোয়েন্দারা।

হোটেলটির মালিক মাহির হারুন বন্ধু পরিচয় দিয়েই সাফাত ধর্ষণের ঘটনার দিন ওই হোটেলে উঠেছিলেন বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দারা জানান, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভ্যাট নিবন্ধন নিলেও কোনো অর্থ পরিশোধ না করে ওই হোটেল কর্তৃপক্ষ আট লাখ ১৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

ধর্ষণের আসামি সাফাত ও তার বন্ধু সাদমান সাকিফকে সিলেট থেকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপ‌রিচালক মঈনুল খান জানান, অবৈধভাবে মদ রাখার দায়ে হোটেল রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়েছে। আগামী ১৭ মে বেলা ১১টায় তাকে শুল্ক গোয়েন্দার কাকরাইলের সদরদপ্তরে হাজির হতে বলা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain