আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সোমবার থেকে গরমের তীব্রতা কমবে

মে ১৩, ২০১৭,১০:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  রাত পোহালেই জৈষ্ঠ্য মাস। সে হিসেবে এখন মুষলধারে বৃষ্টি হওয়ার কথা। ‍কিন্তু আবহাওয়ার মেজাজ পুরোটাই উল্টো। সারাদিন তীব্র গরম থাকলেও সন্ধ্যার পর আকাশ হয়ে যাচ্ছে মেঘলা। তবুও দেখা মিলছে না বৃষ্টির। সবার একটাই চাওয়া কখন নামবে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কমবে গরমের তীব্রতা। তবে এই মাসের শেষ সপ্তাহে আবার গরমের তীব্রতা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আগামী দুইদিন পরেই বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি বেশ কিছু দিন স্থায়ী হবে। ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা বাড়বে। এভাবে বেশ কয়েকদিন চলার পর বৃষ্টির তীব্রতা কমে আসবে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘আজকের পর থেকে গরমের তীব্রতা কমে আসবে। বৃষ্টির কারণে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে গরম অনেকটাই কমে যাবে। তবে বৃষ্টি শেষ হওয়ার পর থেকে আবার গরম শুরু হবে। এর তীব্রতা কম সময়েই বেড়ে যাবে।’ তিনি আরও জানান, ‘এই মাসে আরও দুইটি মাঝারি ধরনের তাপদাহ ঢাকার উপর দিয়ে বয়ে যাবে।’

গরমের কারণে অস্থির হয়ে উঠছে জনজীবন। বিশেষ করে যানবাহন, সড়ক, এসিসহ ইত্যাদি থেকে বিকিরিত তাপ উঠে যাচ্ছে মধ্য আকাশে। ফলে আকাশে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ায় তীব্রতা বাড়ছে গরমের। বেশি করে গাছ কাটার ফলে কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা।

রাজধানীর ইস্কাটনের মুদি ব্যবসায়ী শাহাবুদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘গরমে তো জান যায়গা যায়গা অবস্থা। সারাদিন থাকন লাগে চুলার ধারে। লগে বাইরের গরম। এমন গরমে বাইচা থাকন কষ্ট হইয়া যাইতাসে। কি যে করমু! আর ভাল্লাগে না।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, ও চট্টগামের বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে।  সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক চার ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক দুই ডিগ্রী সেলসিয়াস।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain