আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিতার্কিক নেওয়াজ শরীফ এখন ছাত্র রাজনীতিতে

মে ১১, ২০১৭,৭:৪১ অপরাহ্ণ

 
Spread the love
নেওয়াজ শরীফ

নেওয়াজ শরীফ

রাজিব হাসান: ছেলেবেলা থেকেই অন্যায়ের সাথে আপোষহীন একটি মানুষ, প্রচন্ড ডানপিটে হওয়া সত্তেও প্রত্যেক ক্ষেত্রেই যিনি সফল। দুরন্তপনা, খেলাধুলা, বিতর্ক ছিল যার অহংকার। বলছিলাম নেওয়াজ শরিফ এর কথা।

চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নবকলশ গ্রামে জন্ম নেয়া এই মানুষটি গ্রামেই স্কুলজীবন শেষ করে পাড়ি জমান সূদুর ঢাকাতে, ভর্তি হন

ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজে। কলেজ জীবনের পরিসমাপ্তি শেষে ভর্তি হন ঢাকার মানারাত বিশ্ববিদ্যালয়ে এবং এখান থেকেই শেষ করেন লেখাপড়ার গন্ডি।

পারিবারিক সূত্রেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সূত্র ধরে কলেজ জীবন থেকেই তিনি রাজনীতি চর্চা শুরু করেন ভালোবাসতে শুরু করেন শহিদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানকে ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। শুধু রাজনীতিই নয় পড়ালেখা এবং বিতর্কেও তিনি ছিলেন প্রশংসনীয়। জাতীয় পর্যায়ের বিতর্কে অসংখ্যবার বিজয়ী হিসেবে মানারাত বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক করেছেন দীর্ঘ পাঁচ বছর। এছাড়াও বিভিন্ন প্রিতিকূল মুহুর্তে রাজনীতিতে তার অবস্থান সক্রিয় থাকায় দলে রয়েছে তার সম্মানিত অবস্থান। প্রায় ১ বছর ৬ মাস পর গত ০৭.০৫.২০১৭ তাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষণা করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি। উক্ত কমিটিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এবং মিরপুর থানা ছাত্রদল নেতা নেওয়াজ শরীফ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহঃ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। কামরুজ্জামান জুয়েল কে সভাপতি এবং সাফায়েত রাব্বি আরাফাত কে সাধারণ সম্পাদক করে সাম্প্রতি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ । নেওয়াজ শরীফ পুর্বে মিরপুর থানা ছাত্রদলের সদস্য ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীন মানারাত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। এছাড়াও ছাত্র থাকা কালীন তিনি নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ‘বন্ধু সংগঠনে’ ২০০৭ সালের সভাপতি, আবৃত্তি সংগঠন ‘সনকের’ কার্যকরী কমিটি সদস্য, মানারাত মানারাত বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর বর্তমান সহঃ সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন।

বিএনপির কয়েকজন নেতা বিডিনিউজটিভিটুয়েন্টিফোরডটকমকে জানান, রাজনীতির মত মহান জায়গাটি যখন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছিলো সে জায়গায় দাঁড়িয়ে এমন মেধাবী ছাত্র আমাদের সাথে থাকা আমাদের সামনের পথচলাকে আর সুন্দর ও প্রশংসনীয় করবে। এদিকে নিজেকে যোগ্য মনে করায় নেওয়াজ শরীফ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদককে পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যার মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি ও সাধারন সম্পাদক এবং মহানগর পশ্চিম ছাত্রদলের সহঃ সভাপতি, মিরপুর থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আহমেকে।

 

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain