আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

এমপিদের ফেসবুক-টুইটারের প্রশিক্ষণ দেবে আ.লীগ

মে ৫, ২০১৭,৯:১৭ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার : সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে সঠিকভাবে তুলে ধরতে দলীয় সংসদ সদস্যদের আইসিটি প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ।

রবিবার সকালে দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির যুগে প্রায় সব সংসদ সদস্যই সামাজিক যোগাযোগ মাধ্যম সরব থাকেন। তাদের মধ্যে বেশির ভাগ সদস্য ফেসবুক ব্যবহার করেন। আর কিছু সদস্য টুইটারও ব্যবহার করেন। জনপ্রতিনিধিরা নিজের বিভিন্ন কর্মকাণ্ড সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেন।

আওয়ামী লীগের নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্যরা উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড শেয়ার করেন। এ ব্যবহারে যেন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেশি থাকে এ জন্য সংসদ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দলের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ঢাকাটাইমসকে বলেন, প্রশিক্ষণ দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ পলক।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি নেয়া হচ্ছে। তিনটি ধাপে দলের সব সংসদ সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রথম ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় সেগুলো শেখানো হবে। কী কী ধরনের পোস্ট জনগণের উদ্দেশে দেয়া যেতে পারে সেগুলোর বিষয়েও আলোচনা করা হবে।

তিনি বলেন, প্রথম দিনের কর্মশালায় আওয়ামী লীগের এমপিদের প্রশিক্ষণ দেবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain