আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

কিমকে হত্যা করার চেষ্টা করেছিল সিআইএ

মে ৫, ২০১৭,৯:০৬ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া দাবি করেছে, দেশটির নেতা কিম জং-উনকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও দক্ষিণ কোরিয়া। খবর জেরুজালেম অনলাইনের।

শুক্রবার উত্তর কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার মদদপুষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়া প্রবেশ করে। তারা তেজস্ক্রিয় এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে কিম জং-উনকে হত্যা করার চেষ্টা করেছিল।

বিবৃতিতে বলা হয়, কিম উং-জনকে হত্যার জন্য গত ১৬ এপ্রিল ‘কিম’ নামে উত্তর কোরিয়ার এক নাগরিককে অর্থ প্রদান করেছিল সিআইএ।

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের আকাশ-কুসুম কল্পনা কোনো দিন সফল হবে না। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র এবং দক্ষণ কোরিয়া তাদের সীমা লঙ্ঘন করেছে। আমরা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের খুঁজে বের করব এবং নির্দয়ভাবে হত্যা করব।

গত কয়েক সপ্তাহ ধরেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোসহ নানা কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন চলছে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে চলছে উত্তেজনা। সম্প্রতি উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে বিমানবাহী রণতরির নেতৃত্বে কয়েকটি যুদ্ধজাহাজ, একটি ক্ষেপণাস্ত্র সজ্জিত ডুবোজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain