মে ৫, ২০১৭,৯:০০ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় নিহত হলেন কন্নড় অভিনেত্রী। নাম রেখা সিন্ধু। শুক্রবার ভারতের চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় রেখার সঙ্গে একই গাড়িতে ছিলেন তার সহকারী অভিষেক কুমারন, জয়নকানদ্রান এবং রক্ষণ। দুর্ঘটনার পর সকলকেই তিরুপাত্তুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকেই মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ দুর্ঘটনার ঘটনা তদন্ত করে দেখেছে।
গত ২৯ এপ্রিল কলকাতায় লেক মলের কাছে পথদুর্ঘটনায় প্রাণ হারান মডেল সনিকা সিংহ চৌহান। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে আদালতে মামলা দায়েরও হয়েছে। আজ আজ এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন অভিনেতা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain