আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কাশ্মিরে ভারতীয় সেনাদের ব্যাপক অভিযান শুরু

মে ৪, ২০১৭,৮:৩০ অপরাহ্ণ

 
Spread the love

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাস বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে কাশ্মিরে চলা উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার সকাল থেকেই সোপিয়ান জেলায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে তিন হাজার সেনা। এই অভিযানে ভারতীয় সেনাদের সঙ্গে যৌথ অভিযানে রয়েছেন সিআরপিএফ জওয়ান এবং পুলিশের সদস্যরা। সোপিয়ানের জেলার ২৪টির বেশি গ্রামকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে সকালেই। চলছে চিরুনি অভিযান।

বুধবার গভীর রাতে দক্ষিণ শোপিয়ানের আদালত চত্ত্বরে পুলিশ পোস্ট থেকে পাঁচটি সার্ভিস রাইফেল, চারটি আইএনএসএএস রাইফেল এবং একটি একে-৪৭ নিয়ে পালিয়েছে একদল সন্ত্রাসবাদী। এরই দুই ঘণ্টার মধ্যে পুলওমায় দুটি ব্যাংকে ডাকাতিও হয়।

গত সোমবার কুলগাম এলাকায় জম্মু-কাশ্মির ব্যাংকের একটি ক্যাশ ভ্যানে হামলা চালিয়ে ৫ লাখ রুপি নিয়ে পালিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা। এ সময় ৫ পুলিশ কর্মীসহ ৭ জন নিহত হয়।

পুলওমার পুলিশ সুপার রইস মহম্মদ ভাট জানান, ব্যাংক ডাকাতির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাংক ডাকাতির ঘটনা থেকে এটা স্পষ্ট যে সন্ত্রাসবাদীদের এখন টাকার অভাব।

গত ২২ এপ্রিল ভারতের কাশ্মিরের বুদগাম জেলায় সেনা অভিযান চলাকালীন দুই তরুণ নিহত হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain