আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আ.লীগে যোগদানের খবর মিথ্যা: ঊষাতন

মে ৪, ২০১৭,৮:২১ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগে যোগদানের খবর মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তার আওয়ামী লীগে যোগদানের খবরের প্রতিবাদ করে বলেছেন, তিনি আওয়ামী লীগে যোগ দেননি।

ঊষাতন বলেন, ‘এই সংবাদ সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা তথা পার্বত্য জনসংহতি সমিতির নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই আসার সাথে কোনোরূপ যোগাযোগ না করে এক তরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।’

স্বতন্ত্র ১৪ এমপি আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে গতকাল বুধবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে উষাতনসহ ১৪ সংসদ সদস্যের ক্ষমতাসীন দলে যোগদানের খবরটি জানিয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তবে খবর প্রকাশের আগে উষাতন তালুকদার আওয়ামী লীগে যোগদান করেননি বলে তার ব্যক্তিগত সহকারী এম আর হোসাইন গণমাধ্যমকে জানিয়েছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain