আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

এনপিপি আয়োজিত স্মরণ সভায় অভিমত একজন শেরে বাংলার আজ বড়ই প্রয়োজন

এপ্রিল ২৮, ২০১৭,৮:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

NPP.docচট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম: গত কাল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে একজন শেরে বাংলা এ,কে ফজলুল হকের আজ বড়ই প্রয়োজন।দেশপ্রেমিক জনগণ আজ পরতে পরতে তাঁর মর্ম উপলব্ধি করছে।
বক্তারা আরো বলেন, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বাংলার বাঘ ও হক সাহেব নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন ভারত উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিক।তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র, ১৯৩৭-১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমšী¿, ১৯৫৪ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, ১৯৫৬-১৯৫৮ সাল পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর সহ বহু গুরত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরন করেন।
শেরে বাংলা এ,কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম মহানগর শাখার উদোগে গত কাল অনুষ্ঠিত এক স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা দলের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপির পরিচালনায় আলোচনায় অংশ নেন এনপিপি শ্রমিক পার্টি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ফরিদ উদ্দিন ফরহাদ, ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম হাওলাদর, সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনপিপি ডবলমুড়িং থানা কমিটির সভাপতি হেলাল মির্জা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain