আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চট্টগ্রামে ‘পোর্ট এক্সপো’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০১৭,১১:১৮ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরের ১৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী ‘পোর্ট এক্সপো-২০১৭’উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় গণভবন থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। এ বন্দরে হতে পারে আমাদের অর্থনৈতিক মুক্তি। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশি দেশ ভারত নেপাল, ভুটানেরও এই বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। বন্দরের মাধ্যমে আমরা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছি। এ বন্দরের ব্যবহার যতই বাড়বে ততই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

শেখ হাসিনা বলেন, ভৌগলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান এমন একটা জায়গায়; যার মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধ হতে পারে চট্টগ্রাম বন্দর। বন্দরের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সুনামও অর্জন করতে পারি। এ লক্ষ্যে বন্দরের সুনাম বৃদ্ধির জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। এ বন্দরের সক্ষমতা বাড়াতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বন্দর শ্রমিকদের কল্যাণে আমাদের সুদৃষ্টি রয়েছে।

পোর্ট এক্সপো ২০১৭-এর মাধ্যমে বন্দরের সুনাম আরও বাড়বে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে বাংলাদেশ। এতে বন্দরের অবদান হবে অন্যতম।

বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আগ্রহী করতে প্রথমবারের মতো চট্টগ্রামে দুই দিনের পোর্ট এক্সপো আয়োজন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের সব বন্দর, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা, বন্দর ব্যবহারকারী, স্টেকহোল্ডার, ব্যবসায়ী সংগঠন, নিরাপত্তা সংস্থাগুলো অংশ নিচ্ছে। এতে ১২৮টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার পোর্ট এক্সপো-২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain