আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গৌতম বুদ্ধকে ‘সন্ত্রাসী’ বলায় জনকণ্ঠের বিরুদ্ধে খাগড়াছড়িতে প্রতিবাদ

এপ্রিল ২৭, ২০১৭,১১:১৩ অপরাহ্ণ

 
Spread the love

খাগড়াছড়ি প্রতিনিধি : গৌতম বুদ্ধকে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করায় প্রতিবাদসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ি বৌদ্ধমৈত্রী কল্যাণ সংঘ। খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোফরান ফারুকী স্মারকলিপি গ্রহণ করেন। সংঘের সভাপতি বিনোদ বিহারী চাকমা বলেন, জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৌদ্ধধর্ম, বৌদ্ধবিহার ও ভাবনাকেন্দ্র সম্পর্কে মিথ্যা ও কল্পনাপ্রসূত তথ্য পরিবেশন করা হয়েছে। করুণাময় গৌতম বৌদ্ধকে সন্ত্রাসী বলে উল্লেখ করে গোটা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। সংঘের সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রণিক ত্রিপুরা, ধর্মপুর আর্য বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রসাদ চাকমা প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন। তারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। প্রতিবেদকসহ পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণসহ ভুল স্বীকার করে পত্রিকার প্রথম পাতায় বিবৃতি প্রকাশেরও দাবি জানান তারা। চাকমা বকুল বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের বিশেষ সংবেদনশীল অঞ্চল। এখানে সাম্প্রদায়িক পরিস্থিতি খুবই নাজুক। এ অবস্থায় যে প্রতিবেদন এখানে প্রকাশিত হয়েছে তা অত্যন্ত সুপরিকল্পিত এবং ধর্মীয় সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার এক অশুভ প্রচেষ্টা। গত ২৪ এপ্রিল পত্রিকাটির প্রথম পাতায় ‘পার্বত্য এলাকায় নতুন অশান্তি সৃষ্টির চেষ্টায় ভাবনা কেন্দ্র’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের এক জায়গায় গৌতম বুদ্ধকে ‘সন্ত্রাসী’ বলা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain