এপ্রিল ২৪, ২০১৭,১০:৩৯ অপরাহ্ণ
পাবনা প্রতিনিধি : পাবনায় এক আয়াকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান শরিফ (৪৫) নামের এক ক্লিনিক মালিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শরিফ পাবনা সদর উপজেলার রাজাপুর ক্যালিকো এলাকার মৃত শহিদ আনিছুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা খেয়াঘাট মোড়ে শহিদ আনিছুর রহমান ক্লিনিকে এক আয়া কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে ক্লিনিকের দ্বিতীয় তলার ২নং কেবিনে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত আনুমানিক ১টার দিকে মালিক রুমের দরজায় গিয়ে আয়াকে ডাকাডাকি করেন। এ সময় আয়া দরজা খুলে দেন। মালিক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। গত ৩ মার্চ শুক্রবার এ ঘটনা ঘটে। পরদিন সকালে পাবনা সদর থানায় আয়া বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ক্লিনিক মালিক সব মালামাল গুছিয়ে পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের একটি ফ্ল্যাট বাসা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain