আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রাক্ষুসে পিরানহা, মাগুর আমদানি করলে জেল-জরিমানা

এপ্রিল ২৪, ২০১৭,১০:৩০ অপরাহ্ণ

 
Spread the love

বিশেষ প্রতিনিধি : রাক্ষুসে মাছ পিরানহা ও আফ্রিকান মাগুর হিসেবে পরিচিত রাক্ষুসে মাগুরের পোনা আমদানি করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিভিন্ন দেশ থেকে মৎস্য রেণু, মৎস্য পোনা ও মাছ আমদানি করা হয়। তাই এসব রেণু, পোনা ও মাছে যেন কোনও জীবাণু না থাকে সেজন্য এ আইন করা হয়েছে। এটি একটি নতুন আইন। এ আইনে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি নিষিদ্ধ হয়েছে।’

পিরানহা মূলত ব্রাজিলের আমাজন নদী ও আশেপাশের জলাশয়ের মাছ। এই মাছটি দল বেঁধে ঘুরে বেড়ায় এবং জীবন্ত কোনো প্রাণী পেলেই তা খেয়ে ফেলে। যেসব নদীতে পিরানহা থাকে, সেগুলোতে মাছ জাতীয় জলজ প্রাণীর সংখ্যা খুবই কম।

বাংলাদেশেও বাজারে প্রায়ই পিরানহার দেখা মেলে। বন্যায় এই মাছগুলো ছড়িয়ে পড়লে কী হবে-এ নিয়ে আতঙ্ক রয়েছে।

সচিব জানান, এতদিন পোনা মাছ আমদানিতে সরকারের অনুমতির বাধ্যবাধকতা না থাকায় ক্ষতিকর মাছ এসেছে। তবে এখন থেকে এই অনুমতি লাগবে।

তবে এই আইনে পুলিশ সরাসরি গ্রেপ্তারর করতে পারবে না। যদিও ভাম্যমাণ আদালত তাদের কার্যক্রম চালাতে পারবে।

সচিব জানান, বলেন, মৎস্য সংঘ নিরোধ সংক্রান্ত একটি কর্তৃপক্ষ থাকবে। এ কর্তৃপক্ষের দায়িত্বে থাকবে মৎস্য অধিদপ্তর। আর এর প্রধান থাকবে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। আর প্রয়োজনে সরকার চাইলে অন্য কমিটিও গঠন করতে পারবে, এমন বিধানও রাখা হয়েছে আইনে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain