আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

‘ব্রিটেনে বোরকা নিষিদ্ধ করা হবে’

এপ্রিল ২৩, ২০১৭,১০:৫৮ অপরাহ্ণ

 
Spread the love

আর্ন্তজাতিক ডেস্ক : ব্রিটেনে ৮ জুনের নির্বাচনকে সামনে রেখে অভিবাসন বিরোধী দল ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি(ইউকিপ) সোমবার তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বা ইশতেহার ঘোষণা করবে।

তার আগের দিন দলের নেতা পল নুতাল বিবিসিকে বলেছেন, তাদের ইশতেহারে মুসলিম নারীদের বোরকা বা নিকাব নিষিদ্ধ করার প্রতিশ্রুতি থাকবে। কেউ না মানলে, জরিমানা করা হবে।

তিনি বলেন, ‘জনসমক্ষে বোরকা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ব্রিটেনে এখন নিরাপত্তা ঝুঁকি অনেকে বেড়েছে, কিন্তু মুখ ঢাকা থাকলে সিসিটিভিতে তো তাকে শনাক্ত করা যাবে না।’

‘আমি তো মুখোশ পরে বা মাথা-মুখ ঢাকা হেলমেট পরে ব্যাংকে ঢুকতে পারব না… আমি যদি না পারি, অন্যরা যদি না পারে, তাহলে কোনো একটি সম্প্রদায়ের জন্য ব্যতিক্রমী কেন হবে।’

নুতালের কথায়, ‘বোরকা মুসলিম নারীদের ব্রিটিশ সমাজের মূলধারায় সম্পৃক্ত হওয়ার পথে বাঁধা তৈরি করছে। ব্রিটেনে ৫৮ শতাংশ মুসলিম নারীরা যে অর্থনৈতিকভাবে পিছিয়ে, তার অন্যতম কারণ বোরকা।’

ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

ইউকিপ নেতা বলেছেন, ব্রিটেনে এখন মূল আইনের সমান্তরালে মুসলিম শরিয়া আইনের প্রয়োগ হচ্ছে। তার দল জিতলে তা বন্ধ করে দেয়া হবে।

‘এ দেশে এমন কোনো আদালত বা পরিষদ থাকতে পারে না যেখানে নারীদের কথার দাম পুরুষের অর্ধেক। একটি উদার, গণতান্ত্রিক পশ্চিমা দেশে এটা চলতে পারে না।’

শরিয়া আদালত নিষিদ্ধের কথা বললেও রক্ষণশীল ইহুদি সমাজে প্রচলিত ধর্মীয় আদালতের বিরুদ্ধে কথা বলতে অস্বীকার করেন ইউকিপ নেতা। তিনি বলেন, ‘ইহুদিদের এসব ধর্মীয় আদালত শত শত বছর আগে তৈরি হয়েছে এবং কট্টর রক্ষণশীল ইহুদির সংখ্যাও কমে যাচ্ছে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain