আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

লক্ষ্মীপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আটক

এপ্রিল ২৩, ২০১৭,১০:৫৪ অপরাহ্ণ

 
Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিভিন্ন দুর্নীতি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এর আগে আজ সকালে তার বিরুদ্ধে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে বরাদ্দকৃত তিনটি প্রকল্পের দুই লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিত কুমার পাল। জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

তবে এ বিষয়ে গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুুরী।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের লক্ষ্মীপুর কাল্কেটরেট স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজে জেলা প্রশাসক ২৫ হাজার টাকা, লক্ষ্মীপুর সদর আসনের এমপির বরাদ্ধকৃত ১ লাখ ২৫ হাজার টাকা, বিভাগীয় কমিশনার ১ লাখ ৪৪ হাজার ৯৭৪ টাকা আলাদাভাবে বরাদ্দ দেন। প্রকল্পের বরাদ্দকৃত টাকাগুলো একমাস আগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম কৌশলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে বরাদ্দকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেন। কিন্তু ওই টাকা অধ্যক্ষকে না দিয়ে কর্মকর্তা তা নিজেই আত্মসাত করেন বলে জেলা প্রশাসকের কাছে প্রতিষ্ঠান প্রধান লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুদ্ধ হন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগের আলোকে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain