নভেম্বর ২৩, ২০১৫,৩:০৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা : রাজধানীর শাহজাহানপুরে বাসায় ঢুকে তিন ভাই-বোনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাহিদুল ইসলাম (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)।
প্রতিবেশী জাহেদ আলী জানান, ওই সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী ৩/৪ জন দুবৃর্ত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বুঝতে পেরে রোজি ও পলি চিৎকার করলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির এএসআই সেন্টুচন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain