আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মামলা দিয়ে জাপাকে দূরে রাখার দিন শেষ: এরশাদ

এপ্রিল ২৩, ২০১৭,১০:৫২ অপরাহ্ণ

 
Spread the love

স্টাফ রিপোর্টার :এক সময় মামলা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে। কিন্তু এখন আর সেই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

রবিবার সকালে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ সংলগ্ন হোটেল অবসরে দলের জাপা নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।

সম্প্রতি রাডার দুর্নীতি মামলায় বেকসুর খালাস পাওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে। আরও একটি মামলা আছে যা দীর্ঘ ২৯ বছর ধরে চলছে।

আগামীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে আবার সরকার গঠন করবে বলে জানান এরশাদ। তবে তিনশ আসনেই জাপা প্রার্থী দেবে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে।’

তিস্তা চুক্তি সম্পর্কে বলেন, ‘ভাবনা-চিন্তার কোনো কারণ নেই, আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি বাস্তবায়িত হবে।’

এসময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিঠুসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain