আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বলিউডের অন্যতম ব্যয়বহুল অভিনেত্রী কারিনা কাপুর

এপ্রিল ২১, ২০১৭,৬:১৫ অপরাহ্ণ

 
Spread the love

বিনোদন ডেস্ক : বলিউডের ঐতিহ্যবাহী কাপুর খান্দানের নাম কামানো বড় তারকা কারিনা কাপুর। আর সেজন্যই কারিনা কাপুর বলিউডের অন্যতম ব্যয়বহুল অভিনেত্রীদের একজন। বলিউডের মাসালা ফিল্মের পাশাপাশি ভিন্ন ঘরনার ছবিতে অভিনয় করে তিনি তার যোগ্যতা অনেকবারই প্রমাণ করেছেন। তার প্রজন্মের অভিনেত্রীদের অনেককেই টেক্কা দিয়েছেন বহুদিন আগেই, দাপটের সাথে টিকে আছেন এখনো। এমনকি হাটুর বয়সী বলিউডের নবাগত অভিনেত্রীদের সাথেও তিনি পাল্লা দিয়ে চলছেন সমান তালে।

কারিনা কাপুরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে। এখন তিনি রিয়া কাপুরের ‘ভিরে ডি ওয়েডিং’ এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। মুম্বাই মিরর বলছে, কারিনা একটা বড় কাজ হাতে নিয়েছেন। একজন লেখকের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এমনকি সেখানে তিনি তার বয়সেরই একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন। আর এটা নিয়ে অভিনেত্রী যথেষ্ট উত্তেজিত।

কাজটা এখনো গোড়ার দিকে বলে গুজব ছড়িয়েছে, বড় অঙ্কের টাকা পেতে যাচ্ছেন কারিনা। নেহায়েত কম নয় পারিশ্রমিকের অঙ্কটা। বলা হচ্ছে ছয় কোটি রুপি হেঁকেছেন তিনি। আর সেটা তার প্রাপ্যও। আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আজকের অবস্থানে আসতে পেরেছেন। এতো বেশি পারিশ্রমিক পেতেই পারেন তিনি।

আরেকটি প্রতিবেদন বলছে, করণ জোহর ও কারিনা কাপুর একটি রোমান্টিক কমেডি ছবিতে এক সাথে কাজ করতে যাচ্ছেন। কিন্তু বেবোর (কারিনার ডাক নাম) কাছের একটি সূত্র মিডিয়ার কাছে খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছে। তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘কারিনা এখন পরিবার নিয়ে মহাব্যস্ত। ছেলে তৈমুর আলী খানের সাথে যতটা বেশি সম্ভব সময় কাটাতে চান। তার হাতে এখন শুধু ‘ভিরে ডি ওয়েডিং’ ই আছে যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। যদিও সে প্রায়ই করণ জোহরের সাথে দেখা করেন তবে তাদের মধ্যে শুধু বাচ্চাদের নিয়েই কথা হয়। তারা কাজ নিয়ে কথা বলেন না।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain